পুবের কলম, ওয়েবডেস্কঃ  বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ৭ মার্চ যোগদান করব,  সাংবাদিক বৈঠকে জানালেন তিনি।

সাংবাদিক বৈঠক করে এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,  তৃণমূল ভিতরে ভিতরে ভাঙছে, এই দল আর বেশিদিন নেই। এই মুহূর্তে তৃণমূল কোনও দল নয়, যাত্রা পার্টি।

  আমি ধর্মে বিশ্বাস করি, তাই সিপিএমে যায়নি। কংগ্রেস একটি পারিবারিক জমিদারি দল, কংগ্রেসে যাওয়ার প্রশ্ন নেই।  শেখ শাহজাহানকে পুলিশ চায়নি, তাই গ্রেফতার করেনি। শাসকদল আমাকে নানাভাবে অপমান করেছে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুমন্তব্য করার জন্য কুখ্যাত। তৃণমূলের সংস্কৃতি বিচারপতিকে আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায়, একজন আলাদা ব্যক্তিত্ব, তার থেকে আলাদা কিছু নয়।প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ, পরিশ্রমী, উনি দেশের ভালো কাজ করার চেষ্টা করছেন।  বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুনীর্তির বিরুদ্ধে লড়াই করছে।