পুবের কলম,ওয়েবডেস্ক: বসিরহাটে নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রয়েছেন রাজ্যের তিন মন্ত্রী সুজিত বসু, ব্রাত্য বসু এবং পার্থ ভৌমিকও । এছাড়াও উপস্থিত রয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিধায়ক হাজি নুরুল ইসলাম, বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ ৷
আরও পড়ুন:
নির্বাচনী প্রচারে গিয়ে কি বললেন তিনি...দেখে নিন এক নজরে
আরও পড়ুন:
- ২০২১ হারার পর থেকে বাংলাকে ১০ পয়সাও দেয়নি কেন্দ্র। বাংলা'কে টাকা দিয়ে থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি। আমাদের চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়েছে। বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। মিথ্যে বলছে প্রধানমন্ত্রী।
- আগামী ১ এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারে মাসে হাজার টাকা পাবেন।
- দুর্নীতিগ্রস্থদের বড় বড় পদ দিয়ে কেনে, তাঁরা বাংলা বিরোধী।
- শেখ শাহাযানকে ইডি-সিবিআই নয়, গ্রেফতার করেছে মমতার পুলিশ
- সুদীপ্ত সেনকে ইডি-সিবিআই ধরেনি, মমতার পুলিশ গ্রেফতার করেছে
- পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল
- যার আমলে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, তার গ্যারান্টি নেবেন, নাকি মমতার লক্ষ্মী ভাণ্ডার থেকে কন্যাশ্রীর গ্যারান্টি।