আইভি আদক, হাওড়া: হাওড়ার ডোমজুড়ের জালান কমপ্লেক্সের কাছে ঘটলো দুর্ঘটনা। ট্রেলারের ধাক্কায় ঘটনাস্থলেই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ১৬ নম্বর জাতীয় সড়কের ডোমজুড়ের জালান কমপ্লেক্সের সামনে ওই পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। সূত্রের খবর, ধুলাগোড়ের দিক থেকে আসা একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা পর পর তিনটি ট্রাকে প্রথমে ধাক্কা মারে।
আরও পড়ুন:
এরপর সেখান থেকে পালানোর সময় এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। আটক করা হয়েছে ঘাতক ট্রেলারের চালককে। দুর্ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে জাতীয় সড়কে।