উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বহড়ু : পুজোর ছুটি মিটতেই প্রশাসনিক বদলি হিসাবে বদলি হয়ে গেলেন জয়নগর ১ নং বিডিও সত্যজিত বিশ্বাস। ২০২০ সালের ১৮ নভেম্বর বাগনান ১ নং ব্লকের বিডিও থেকে জয়নগর ১ নং বিডিও হিসাবে কাজে যোগ দেন বহড়ুতে।আর এদিন ৩০ শে অক্টোবর বহড়ু থেকে বীরভূমের বোলপুর শ্রীনিকেতন ব্লকের বিডিও হিসাবে কাজে যোগ দিতে চলে গেলেন।মঙ্গলবার ওই ব্লকের নতুন বিডিও হিসাবে কাজে দেবেন তিনি।আর বর্ধমান জেলা থেকে আগত নতুন বিডিও মঙ্গলবার জয়নগর ১ নং বিডিও হিসাবে কাজে যোগ দেবেন।
আরও পড়ুন:
এদিন জয়নগর ১ নং ব্লকের বিদায়ী বিডিওকে সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার, জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জী,জয়নগর ১ নং বিডিও সত্যজিত বিশ্বাস,যুগ্ম বিডিও তনয় মুখার্জি, মৌমিতা মুখার্জি, জেলা পরিষদ সদস্য তপন কুমার মন্ডল, জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস,সহকারী সভাপতি সুহানা পারভীন বৈদ্য সহ আরো অনেকে।
আরও পড়ুন:
এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে বিডিওর বিভিন্ন কর্মী,বিভিন্ন পঞ্চায়েতের কর্মী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সদস্য সহ বহু মানুষ উপস্থিত ছিলেন।এদিন বিদায়ী বিডিও সত্যজিত বিশ্বাস তাঁর বহড়ুতে তিন বছরের কার্যকাল কেমন কাটালো তা তুলে ধরেন। করোনা সময়কাল, বিধানসভা নির্বাচন, পুরসভা নির্বাচন সমস্ত কিছু নিজে হাতে কর্মীদের পাশে থেকে প্রশাসনিক ভাবে সামলেছেন।তাঁর নতুন কর্মস্থল ভালো করে কাটানোর শুভকামনা জানালেন এদিন সংবর্ধনা অনুষ্ঠানে আগত সমস্ত মানুষজন।
আরও পড়ুন: