পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের হিন্দু এবং শিখদের ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারত সরকার। এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন আফগানিস্তানের বিশিষ্ট মহিলা এবং শিশু অধিকার কর্মী মাহবুবা সিরাজ। ধর্মের ভিত্তিতে আফগানিস্তানের বাসিন্দাদের ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টা মেনে নিতে পারছেন না আফগানিস্তানের মানুষ। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সোমবার বলেছিলেন– আমরা আফগানিস্তানে শিখ এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। যাঁরা আফগানিস্তান ছেড়ে ভারতে আসতে চান– সেই সব হিন্দু এবং শিখকে আশ্রয় দেবে ভারত।
কিছু আফগান এমন আছেন– যাঁদের সহযোগিতায় আমরা উন্নয়নমূলক কাজকর্ম করতে পেরেছি– ভারত তাদের পাশে দাঁড়াবে। শিখ এবং হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ ভিসার জন্য ভারতীয় মিশনের দ্বারস্থ হয়েছেন।
কিন্তু বহু আফগান মুসলিমও রয়েছেন যাঁরা ভারতের পাশে দাঁড়িয়ে তালিবানদের বিরোধিতা করেছেন। ৭৩ বছর বয়স্ক মাহবুবা সিরাজ কাবুলে রয়েছেন নিজের লোকেদের সঙ্গে এবং তালিবান-বিরোধী বলে তাঁর পরিচিতি রয়েছে।আরও পড়ুন:
তিনি ভারত সরকারের এই সাম্প্রদায়িক বয়ানে খুশি হতে পারেননি। তিনি বলেছেন– তাঁরা প্রথমে আফগান। ভারতের বিদেশমন্ত্রক কি করছে। আমরা হিন্দুদের আঘাত দিতে চাই না। তালিবানরা যদি হিন্দুদের ক্ষতি করে– তাহলে মনে রাখতে হবে তারা আমাদের সবার ক্ষতি করছে।
তারা আমদের হিন্দু। তারা আফগান হিন্দু। তারা এমন কেউ নন যাঁদের কোনও জায়গা নেই– জমি নেই– দেশ নেই। তাঁরা আমাদের লোক যাঁরা রাষ্ট্র গঠনে সহযোগিতা করেছেন। তাঁরা চাইলে চলে যেতে পারেন। এটা তাদের ইচ্ছা। মোদি সরকারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে মাহবুবা বলেন– কেন ভারত সরকার প্রত্যেক বিষয়ে ধর্মকে জড়িয়ে ফেলছেন।আরও পড়ুন:
আমরা সবাই আফগান। প্রসঙ্গত– মাহবুবা সিরাজ কাবুলে জন্মেছেন। ২৬ বছর আমেরিকায় থাকার পর ২০০৩ সালে তিনি কাবুলে ফিরেছেন। তিনি আফগানিস্তানে মহিলাদের জন্য একটি প্রোগ্রাম করে থাকেন যার নাম ‘আমাদের প্রিয় আফগানিস্তান’। তিনি ‘অর্গানাইজেশন ফর রিসার্চ ইমপিস অ্যান্ড সলিডারিটি’ নামে একটি মানবাধিকার সংস্থা চালান। শুধু মাহবুবা নন বহু আফগান ভারতের ভিসা না পেয়ে হতাশার সুরে বলছে– আমরা ভাবতাম ভারত আমাদের বন্ধু। ভারত সরকার একটি আফগানিস্তান সেল গঠন করেছে যারা ই-ভিসার বিষয়টা দেখবে। তবে ভিসায় ধর্ম উল্লেখ করার কোনও কলাম নেই।