পুবের কলম ওয়েবডেস্ক:  নীল আর্মস্ট্রংয়ের পর ফের চাঁদে মানুষ পাঠানোর তোড়জোড় শুরু করল নাসা। তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বুধবার। নাসার ‘আর্টেমিস ১’ মিশনের সফল উৎক্ষেপণ হল,  চাঁদের উদ্দেশে পাড়ি দিল মহাকাশচারী বিহীন মহাকাশযান ‘ওরিয়ন।মোট তিনটি ধাপে চাঁদে যাবে মানুষ।এর একেবারেই প্রাথমিক ধাপ হল ‘আর্টেমিস ১’ মিশনের সফল উৎক্ষেপণ।

এই যানটির কাজ হবে চাঁদের মাটিতে পা রাখার আগে সম্ভাব্য লোকেশনপ্লেস গুলি চিহ্নিত করা। মিশনের দ্বিতীয়ধাপেও একই কাজ করবে মহাকাশযানগুলি। এরপর তৃতীয় বা চূড়ান্ত ধাপে যাবেন নভোশ্চরা।

https://twitter.com/NASA/status/1592772202289430528?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1592772202289430528%7Ctwgr%5E98875f255b41e0d647c3d8b2519e155000d25715%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fworld%2Fartemis-1-mission-launched-successfully-by-nasa-after-several-failed-attempts-dgtl%2Fcid%2F1384741

আর্টেমিস ১’-এর উৎক্ষেপণ বারবার বিলম্বিত হয়েছে।

গত ২৯ অগস্ট এই উৎক্ষেপণের দিন ধার্য করা হয়েছিল। নির্ধারিত সময়ে কাউন্ট ডাউন শুরুও হয়ে গিয়েছিল, কিন্তু মাঝপথে তা থামিয়ে দিতে হয়। এর কারণ ছিল রকেটের লিকুইড হাইড্রোজেন চেম্বারে ধরা পড়ে ছিদ্র।

১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদে পৌঁছোয় অ্যাপোলো ১১। চাঁদের  মাটিতে পা রাখেন নিল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন। তার পরে ৫৩ বছর কেটে গিয়েছে। ফের নাসার মাটিতে পা রাখবেন মহাকাশচারীরা।