পুবের কলম ওয়েবডেস্কঃ সার্ভার ডাউন হয়ে সোমবার ভারতীয় সময় রাত নটার পরে সারা বিশ্বজুড়ে থমকে যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম।
আরও পড়ুন:
উল্লেখ্য মার্চ এবং জুলাই মাসেও একই ভাবে বিশ্বজুড়ে বেশ কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল ফেসবুক৷ দীর্ঘ সময় থমকে থাকার পর মঙ্গলবার সকাল থেকে ফের স্বাভাবিক হল পরিষেবা। ফেসবুক অধিকর্তা মার্ক জুকারবার্গ এই নিয়ে ফেসবুকে বিবৃতিও দিয়েছেন। তিনি বলেন, "ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার পুনরায় আবার অনলাইনে ফিরে এসেছে।
এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।"আরও পড়ুন:
ফেসবুক এবং হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা জানান ইন্টারনেট সংযোগ থাকলেও ফেসবুকে পেজ ডাউনলোড করা যাচ্ছিলনা। মেসেজ করা যাচ্ছিল না। উল্লেখ্য বর্তমান জীবনচর্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে সোশ্যাল মিডিয়া। তাই সোমবার বেশি রাতের দিকে এই দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডাউন হতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে বিশ্বজোড়া নেটিজেনদের মধ্যে।