পুবের কলম, ওয়েবডেস্ক: ওড়িশা বালেশ্বর ট্রেন দুর্ঘটনার পর ফের দক্ষিণ ভারতে চলন্ত ট্রেনে আগুন। শনিবার ভোর-রাতে আগুন লাগে। ট্রেনটি যখন মাদুরাই স্টেশনের কাছে ছিল তখন প্যান্ট্রি কারে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি। দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন যাত্রীর আগুনে ঝলসে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তখন মৃতের সংখ্যা বাড়তে পারে।
মৃতরা সকলেই উত্তরপ্রদেশে বাসিন্দা। দুর্ঘটনার সময় সকলেই ঘুমিয়ে ছিলেন।আরও পড়ুন:
আগুন লাগার খবর পাওয়া মাত্রই মাদুরাই স্টেশন থেকে আপদকালীন একটি দল ছুটে যায় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে মাদুরাইয়ের রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। রেল সূত্র মারফত জানা যাচ্ছে, ট্রেনটির ইলেকট্রিক্যাল কোনও ত্রুটি থেকেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের বিশেষজ্ঞ একটি দল। রেলের তরফে ফরেন্সিক ও ছাড়া তদন্ত শুরু হয়েছে।আরও পড়ুন:
মাদুরাই জেলা কালেক্টর এম এস সঙ্গীথা খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তিন জানান, দুর্ঘটনায় ৮ জন যাত্রী মারা গেছেন, আহত ২০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ, দমকল, উদ্ধারকারি দল।
দক্ষিণভারত রেলওয়ের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী’ ট্রেনটি করে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল। সূত্রের খবর, দুর্ঘটনাস্থলে পড়ে থাকা বিক্ষিপ্ত জিনিসগুলির মধ্যে একটি সিলিন্ডার এবং একটি আলুর ব্যাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে অনুমান খাবার রান্না করার চেষ্টা করা হয়েছিল।আরও পড়ুন:
ট্রেনটি গত ১৭ আগস্ট লখনউ থেকে যাত্রা শুরু করে। আগামীকাল চেন্নাইতে পৌঁছে, সেখান থেকে লখনউতে ফেরত যাওয়ার কথা ছিল। যে কোনো ব্যক্তি IRCTC পোর্টাল ব্যবহার করে পার্টি কোচ বুক করতে পারেন। কিন্তু সেখানে দাহ্য পদার্থ নিয়ে যাওয়ার অনুমতি নেই। বিজ্ঞপ্তিতে বলা আছে, কোচটি শুধুমাত্র পরিবহনের উদ্দেশে ব্যবহৃত হবে।
আরও পড়ুন: