২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হায়া সোফিয়া মসজিদের পর, নতুন করে পথ চলা শুরু ওসমানিয়া জমানার মাদ্রাসার

পুবের কলম ওয়েবডেস্কঃ ওসমানিয়া জমানায় প্রথম মাদ্রাসা হায়া সোফিয়া ফতেহ মাদ্রাসা। বহু দশক আগে এই মাদ্রাসাটি ভেঙে ফেলা হয়েছিল। ঐতিহ্যশালী মাদ্রাসাটি ফের নতুন করে পথ চলা শুরু করতে চলেছে। হায়া সোফিয়া মসজিদের ঠিক পাশে পাশে ছিল ঐতিহাসিক এই মাদ্রাসাটি। সেখানেই আবার নতুন করে শিক্ষাদানের কাজ শুরু করবে এই মাদ্রাসা। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট ইস্তাম্বুলের প্রথম অটোমান স্কুল আয়াসোফিয়া ফাতিহ মাদ্রাসার উদ্বোধন করেছেন।

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেন, ‘আমরা আমাদের মহৎ অতীতকে বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে জুড়েছি। আমাদের জনগণের সঙ্গে তাকে একত্রিত করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি।’ তিনি আরও বলেন, ইস্তাম্বুল বিজয়ের পর, শহরের প্রথম মাদ্রাসা হিসেবে হায়া সোফিয়ার পাশে প্রতিষ্ঠিত হয়েছিল এই ফতেহ মাদ্রাসা।

আরও পড়ুন: সুদানে মসজিদে ড্রোন হামলা, নিহত ৭৮

মাদ্রাসাটির নাম ফতেহ অর্থাৎ বিজেতা থেকে নেওয়া হয়েছে। সুলতান দ্বিতীয় মেহমেত ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল জয় অর্থাৎ ফতেহ করেছিলেন। তার এই বিজয় থেকেই মাদ্রাসার নাম হয় ফতেহ। এরদোগান বলেন, মাদ্রাসাটি ১৯২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে রক্ষণাবেক্ষণ, মেরামত এবং নির্মাণের মাধ্যমে কাজ চালিয়ে গিয়েছিল। কিন্তু পরে যারা দেশের ঐতিহ্যের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। তারাই এই মাদ্রাসা ভেঙে দিয়েছিল। সেই ঐতিহাসিক মাদ্রাসা নতুন করে পথ চলা শুরু করল।

আরও পড়ুন: ২০২৬-এর মাদ্রাসা পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি

এরদোগান বলেছেন, মাদ্রাসাটি আবার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র পরিণত হবে। এই মাদ্রাসা পরিচালিত হবে সুলতান মেহমেত বিশ্ববিদ্যালয় দ্বারা । এরদোগান বলেন, এই হায়া সোফিয়া ফাতিহ মাদ্রাসা প্রায় সাড়ে চার শতাধী ধরে অগণিত আলেম তৈরি করেছে। ফের এই মাদ্রাসাটি অন্যতম বৃহৎ শিক্ষা কেন্দ্র হিসাবে কাজ করবে। আমি আশা করি এখন থেকে এই মাদ্রাসা থেকে বের হবে আগামী দিনের খ্যাতনামা আলেম, বুদ্ধিজীবী, বিজ্ঞানী এবং গবেষক।

আরও পড়ুন: মাদ্রাসা পাঠ্যসূচিতে অপারেশন সিঁদুর

ফতেহ মাদ্রাসার নতুন ভবনটি কাঠের এবং ধাতব স্থাপত্যের মিশ্রণে তৈরি। কাঠের গার্ডার এবং লোহার সাহায্যে এই কাঠামো বানানো হয়েছে। এর সম্মুখভাগটি পাথরের আচ্ছাদন দিয়ে নির্মিত। ১ ৪৭৩ বর্গ মিটার অর্থাৎ ১৫৮৫৫ বর্গফুট জায়গার উপর নির্মিত মাদ্রাসাটি। এখানে তিনটি উঠান রয়েছে। প্রতিটি উঠানে কাঠের ওয়াকওয়ে রয়েছে। তবে পুরানো মাদ্রাসার অবশিষ্টাংশগুলিও খুব সুন্দরভাবে সংরক্ষিত আছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হায়া সোফিয়া মসজিদের পর, নতুন করে পথ চলা শুরু ওসমানিয়া জমানার মাদ্রাসার

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার