পুবের কলম, ওয়েব ডেস্কঃ অষ্টাদশ লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় রেকর্ড গড়ল উত্তর কাশ্মীরের সীমান্ত সংলগ্ন বারামুল্লা লোকসভা কেন্দ্র। তথ্য অনুযায়ী সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত এই লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৫৪.৫৭ শতাংশ। যা এই কেন্দ্রে ভোটদানের ২৮ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। বারামুল্লা জেলার সীমান্ত এলাকাগুলি পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের পথ হিসাবে চিহ্নিত।
ভোটগ্রহণ শেষ হওয়ার ১ ঘন্টা আগেও ভোটকেন্দ্রগুলির বাইরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল থেকেই ভোটারদের মধ্যে ভোটদানের উৎসাহ দেখা যায়।আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ আগষ্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বিলুপ্ত করার পর এটিই প্রথম বড় নির্বাচন। বিগত ২৮ বছরে সর্বোচ্চ ভোটদানের শতাংশ ছিল ১৯৯৬ সালে।
এই বছর ভোটদানের পরিমাণ ছিল প্রায় ৫০ শতাংশ। ২০১৯ সালে বারামুল্লা লোকসভা কেন্দ্রে ভোটদানের পরিমাণ ছিল ৩৪.৮৯ শতাংশ। যা কাশ্মীর উপত্যকার তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ। ২০১৪ সালে ভোটদানের পরিমাণ ছিল ৩৯.১৩ শতাংশ এবং ২০০৯ সালে ৪১.৮৪ শতাংশ।আরও পড়ুন:
এবছর এই লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লাহ। পাশপাশি পিপলস কনফারেন্সের প্রার্থী সাজাদ লোন, পিডিপি-র ফাইয়াজ আহমেদ মীর এবং জেলবন্দি অবস্থায় নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার রশিদ। এঁরা ছাড়াও ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন:
প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর বারামুল্লার জনগণকে বিপুল সংখ্যায় বেরিয়ে এসে ভোটদানের আবেদন জানান। তিনি বলেছিলেন গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি ভোট।
আরও পড়ুন:
বারামুল্লা কেন্দ্রে দ্রুত ভোটদান দেখা গেছে সকাল ১১টা পর্যন্ত ২১.৫৬ শতাংশ, দুপুর ১টা পর্যন্ত ৩৫.০৮ শতাংশ এবং বিকেল ৩টায় ৪৫.২২ শতাংশ ভোট পড়েছে। নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর উত্তরের উরি অংশেও বিকাল ৩টা পর্যন্ত ৫০.২০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
আরও পড়ুন: