আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: অগ্নিবীরদের প্রথম ব্যাচকে সম্বোধন করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বলেন অগ্নিপথ, একটি স্বল্পমেয়াদী সামরিক কর্মসংস্থান প্রকল্প,সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে আগামীদিনে অগ্নিবীরদের অবদান দেশবাসিকে গর্বিত করবে।
আরও পড়ুন:
নিজের ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন যারা প্রথম ব্যাচের অগ্নিবীর আমি তাঁদের অভিনন্দন জানাই,অগ্নিপথের সৈনিক হওয়ার জন্য। মোদি বলেন মহিলাদের আরও ক্ষমতায়নের পথ দেখাবে অগ্নিপথ। তরুণ অগ্নিবীররা সশস্ত্র বাহিনীকে আরও প্রযুক্তি-সচেতন তারুণ্যে ভরা কর্মজীবন উপহার দেবে এমনটাই আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রযুক্তিগতভাবে-উন্নত সৈন্যরা আমাদের সশস্ত্র বাহিনীতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যেই রয়েছে এই সম্ভাবনা। অগ্নিবীররা ভবিষ্যতে বাহিনীতে অগ্রণী ভূমিকা পালন করবে।আরও পড়ুন:
অগ্নিবীরদের উদ্দেশ্যে মোদি বলেন নতুন ভারত নতুন শক্তিতে পূর্ণ এবং সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের পাশাপাশি তাদের 'আত্মনির্ভর' করার প্রচেষ্টা চলছে।একবিংশ শতাব্দীতে এসে বদলে যাচ্ছে যুদ্ধের সংজ্ঞাও।
সংঘর্ষহীন,রক্তপাতশূন্য সাইবারযুদ্ধের কথাও নিজের বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী।আরও পড়ুন:
তরুণ অগ্নিবীরদের উদ্দেশ্যে মোদি জানান আমাদের দেশের সশস্ত্রবাহিনী বিশ্বের যেকোন দেশের গর্বের কারণ হতে পারে। অগ্নিপথে যেসমস্ত তরুণ অগ্নিবীররা যোগদান করেছেন এই সুযোগের মাধ্যমে তারা যে অভিজ্ঞতা অর্জন করবেন তা জীবনের জন্য গর্বের উৎস হবে। ২১ শতকে জাতিকে নেতৃত্ব দিতে চলেছেন এই তরুণ তুর্কীরাই এমনটাই বলেন মোদি।
আরও পড়ুন: