আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ অগ্নিপথ ইস্যুতে দেশজুড়ে ধিকধিক করছে ক্ষোভের আগুন। বিহার, পশ্চিমবঙ্গ,হরিয়ানা, হিমাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ। এই দেশজোড়া বিক্ষোভের মাঝেই অগ্নিপথ নিয়ে নিয়ম আরও শিথিল করল কেন্দ্র। অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
আরও পড়ুন:
কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাড়ছে নিয়োগের ঊর্ধ্বসীমাও।প্রথমে ২১ বছর, পরে আন্দোলনের প্রেক্ষিতে ২৩, এ বার আরও বাড়ল নিয়োগের ঊর্ধ্বসীমা।তবে এটা শুধু মাত্র এই বছরের জন্য তাও জানিয়েছে কেন্দ্র।
এই কেন্দ্রীয় ঘোষণার পরে বিক্ষোভ কিছুটা প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন:
এখন আধাসামরিক বাহিনীর পাঁচটি শাখায় ৭৩ হাজারের বেশি পদ খালি রয়েছে। এগুলি হল বিএসএফ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিএফ), সশস্ত্র সীমা বল বা এসএসবি এবং সিআইএসএফ। পাশাপাশি, ৭৩,২১৯টি পদ খালি রয়েছে সিএপিএফ এবং অসম রাইফেলসে।
আরও পড়ুন:
মৃত্যু হয়েছে জওয়ান হতে চাওয়া ২৪ বছরের তরুণ রাকেশের। একের পর এক ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: