অবশেষে অপেক্ষার অবসান। আজ, ৮ মে প্রকাশিত হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রায় ৯০ দিন পর ফল ঘোষণা করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদের তরফে জানানো হয়েছে, আজ সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফল দেখতে পারবেন। একইসঙ্গে সকাল সাড়ে ১০টা থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলির হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
অন্যদিকে আজ দুপুর আড়াইটার সময় হাইমাদ্রাসা, আলিম ও ফাযিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।