০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সব মার্কিন ঘাঁটি ধ্বংস, নিখুঁতভাবে টার্গেটে হামলা করছে ইরান: প্রাক্তন মার্কিন সেনা কর্নেল

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান বনাম ইজরায়েল-আমেরিকা সংঘাত যখন চরম শিখরে, ঠিক তখনই এক বিস্ফোরক দাবি করে আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলে দিলেন প্রাক্তন মার্কিন সেনা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর। বুধবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি এবং বন্দর পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে ইরান। শুধু তাই নয়, সূক্ষ্মভাবে টার্গেটে হামলা করছে তারা। এই যুদ্ধে ইরান অভাবনীয় সাফল্য পাচ্ছে বলেও মনে করেন তিনি।

ম্যাকগ্রেগরের এই দাবি এমন এক সময়ে সামনে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে আমেরিকা ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত ‘গুঁড়িয়ে’ (Obliterated) দিয়েছে।

আরও পড়ুন: Breaking: গোয়ালতোড়ে ভেঙে পড়ল যুদ্ধ বিমানের যন্ত্রাংশ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই সাক্ষাৎকারে ডগলাস ম্যাকগ্রেগর জানিয়েছেন, ইরানের এই সাফল্যের নেপথ্যে রয়েছে রাশিয়া ও চিনের সক্রিয় সহযোগিতা। তাঁর বক্তব্য, “চিন ও রাশিয়া ইরানকে উপগ্রহ মারফত গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। এর ফলেই ইজরায়েল এবং আমাদের (মার্কিন) ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাতে সক্ষম হচ্ছে তেহরান। আমাদের সবকটি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। বন্দরগুলোও এখন অকেজো।”

আরও পড়ুন: ফিলিস্তিনি স্কুল গুঁড়িয়ে দিল ইসরাইলি সেনা

আরও পড়ুন: উচ্চবর্ণের শোভাযাত্রায় কেন? আগুনে ভস্মীভূত করা হল দুই দলিতের বাড়ি
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বসন্তে এসেছে গাছে গাছে আমের মুকুল রাউ ডন স্ট্রিটে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সব মার্কিন ঘাঁটি ধ্বংস, নিখুঁতভাবে টার্গেটে হামলা করছে ইরান: প্রাক্তন মার্কিন সেনা কর্নেল

আপডেট : ৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার