শুভজিৎ দেবনাথ ডুয়ার্স: গভীর রামচন্দ্রের বাড়িতে হানা দিলো একপাল বুনো হাতি!ত্রিশ মিনিনের তান্ডবে লন্ড ভন্ড বসত ঘর, লুট করলো ঘরে মজুত করে রাখা রেশনের ১০ কিলো চাল। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় তিনটা থেকে সাড়ে তিনটা। আচমকাই বাড়ির পেছনে থাকা বাঁশ বাগানের বিকট শব্দে ঘুম ভেঙে যায় রামচন্দ্রের স্ত্রী বছর ৪৬- এর বাগচী ওরাওয়ের। মুহূর্তের মধ্যে যেনো ঘরের টিনের চালের ওপর এলোপাথারী বাড়ির শব্দে ঘুম ভেঙে আঁতকে উঠে বাড়ির সকলে।

বাইরের থেকে কানে আসতে থাকে পাড়ায় যুবকদের চিৎকার চেঁচামেচি,বাহার হাতি হ্যায় পিছেসে ভাগো। দিশেহারা হয়ে পেছনের দরজা খুলে গোয়াল ঘরের পেছন দিয়ে বাইরে বের হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টিনের চাল। কোনো মতে প্রাণ বাঁচাতে পালিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে লক্ষ্য করেন একপাল হাতি এক নাগাড়ে হামলা চালাচ্ছে তার বাড়িতে। দিশেহারা হয়ে গ্রামবাসীদের সঙ্গে এক জোট হয়ে ত্রিশ মিনিট ধরে বাজি পটকা ফাটিয়ে বুনো হাতির পালটিকে জঙ্গলমুখি করতে সক্ষম হয় সকলে।

এক পাল বুনো হাতি তাণ্ডবে ধ্বংস হয়ে গেল রামচন্দ্রের বাড়ি!<div class=