২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবহেলার অভিযোগ, নার্সিংহোমকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক: এক অভিযোগের জেরে একটি নার্সিংহোমকে ৫০ হাজার টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন। শুধু মাত্র এমন নয়। নোটিশ দেওয়ার পরে সাড়া না দেওয়ার কারণে অন্য এক নার্সিংহোমকে পাঁচ হাজার টাকা জরিমানা করল রাজ্যের এই কমিশন। একটি হাসপাতালের বিলে প্রায় ২৭ হাজার টাকা ছাড় দেওয়ার নির্দেশও এ দিন স্বাস্থ্য কমিশন দিয়েছে।

একটি নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনে এক অভিযোগকারী এমনই জানান, পেটে যন্ত্রণা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল তাঁর বাবাকে‌। কিন্তু চিকিৎসক সময় মতো না আসায় সেখানে তাঁর বাবাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসা সংক্রান্ত এই অভিযোগের বিষয়টি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে জানানোর জন্য অভিযোগকারীকে বলেছে স্বাস্থ্য কমিশন।

মঙ্গলবার শুনানির শেষে রাজ্যের স্বাস্থ্য কমিশন তথা, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন-এর চেয়ারম্যান, বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় জানান, তবে এই নার্সিংহোমের কিছু অবহেলার বিষয়টি নজরে এসেছে। যেমন, আরএমও ছিলেন না, আইসিইউ টেকনিশিয়ানকে খুঁজে পাওয়া যায়নি‌। এই নার্সিংহোমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ দিকে, এক অভিযোগকারী স্বাস্থ্য কমিশনে জানান, আবুধাবিতে চাকরির জন্য তাঁর মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন। এই জন্য একটি মেডিক্যাল সেন্টারে সাড়ে ছয় হাজার টাকা দিয়ে তিনি পরীক্ষা-নিরীক্ষা করান। ওই সেন্টার থেকে তাঁকে আনফিট সার্টিফিকেট দেওয়া হয়। এর পর একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে তিনি ফিটনেস সার্টিফিকেট পান। এ দিন শুনানির শেষে স্বাস্থ্য কমিশন-এর চেয়ারম্যান জানান, এই মেডিক্যাল সেন্টারকে নোটিশ দেওয়া সত্বেও আসেনি। এই জন্য পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই সাড়ে ছয় হাজার টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

একটি বেসরকারি হাসপাতালে আট দিন ভর্তি ছিলেন‌ রোগী‌। এই জন্য বিল হয় ছয় লাখ ৮৪ হাজার টাকা। এর আগে এই রোগীকে এই হাসপাতালে ১১ বার ভর্তি করানো হয়েছিল। তবে এ বার আর তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাঁর মৃত্যু হয়। এই রোগী সিওপিডি এবং সিকেডি-তে ভুগছিলেন। এই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনা হয়। এ দিন শুনানির শেষে স্বাস্থ্য কমিশন-এর চেয়ারম্যান জানান, এই বিলে বেশ কিছু অসঙ্গতি নজরে এসেছে। ওষুধ এবং চিকিৎসা সামগ্রী মিলিয়ে এই বিলে প্রায় ২৭ হাজার টাকার ছাড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
_

ট্যাগ :
সর্বধিক পাঠিত

প্রয়াত মুকুল রায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবহেলার অভিযোগ, নার্সিংহোমকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ৯ মার্চ ২০২৪, শনিবার