আরও পড়ুন:
আইভি আদক ,হাওড়া: পরিবারের নেওয়া ঋণের টাকা শোধ করতে না পেরে মানসিক চাপে বিষ খেয়ে 'আত্মহত্যা' করলেন উদীয়মান এক ক্রিকেটার। ওই ক্রিকেটারের নাম রোহিত যাদব। রোহিত ২০১৯এ সিএবি'র অনুর্ধ-১৬ দলের সদস্য ছিল বলে জানা গেছে। বর্তমানে সে প্র্যাকটিস করত ইডেন গার্ডেন্স সহ বিভিন্ন জায়গায়। তার পরিবারের ঋণের বোঝা এতটাই বেড়ে গিয়েছিল যে মা এবং বড় দাদা অন্যত্র চলে গিয়েছিল।
হাওড়ার লিলুয়ার বাড়িতে কাকাদের সঙ্গে থাকত রোহিত। পরিবারের সদস্যদের দাবি, পাওনাদারদের চাপেই সে কার্যত আত্মহত্যা করতে বাধ্য হয়। মঙ্গলবার রাতে ঘটে ওই ঘটনা। তাকে উদ্ধার করে ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।