পুবের কলম, ওয়েবডেস্কঃ চাহিদা কম, তাই এবার অ্যাপেল আইফোন ১৪ (iPhone 14) উৎপাদন কমানোর পরিকল্পনা নিল কোম্পানি। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে কোম্পানি সরবাহকারীদের এই বছরের দ্বিতীয়ার্ধে ৬ মিলিয়ন উৎপাদন কমানোর নির্দেশ দিয়েছে সংশ্লিষ কোম্পানি।
আরও পড়ুন:
তা সত্ত্বেও ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানির লক্ষ্য ৯০ মিলিয়ন হ্যান্ডসেট উৎপাদন করা। তবে উচ্চ মূল্যে iPhone 14 Pro মডেলটির শুরু থেকেই চাহিদা বেশি।
অ্যাপল এই সপ্তাহে বলেছিল যে তারা এই মাসের শুরুতে ভারতে আইফোন 14 তৈরি করা শুরু করবে। ভারতে, যেহেতু টেক জায়ান্ট তার কিছু উৎপাদন চিন থেকে দূরে সরিয়ে নিয়েছে।আরও পড়ুন:
অ্যাপল সম্প্রতি তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, এবং iPhone 14 Pro Max- এই চারটি স্মার্টফোন বাজারে আনে। iPhone 14 সিরিজের অন্যতম প্রধান পরিবর্তন হল, এবছরের লাইনআপে কোম্পানি কম্প্যাক্ট ‘Mini’ মডেলটির পরিবর্তে বড় ডিসপ্লে যুক্ত ‘Plus’ মডেলটি চালু করেছে।
আরও পড়ুন:
তবে, কিছুদিন আগে iPhone 14 সিরিজের প্রি অর্ডারের খতিয়ান সামনে আসে, যা থেকে স্পষ্টতই বোঝা যায় যে, গ্রাহকরা স্ট্যান্ডার্ড iPhone 14 ও Plus মডেলের তুলনায় নতুন Pro মডেলগুলির প্রতি অনেক বেশি আগ্রহ প্রদর্শন করছেন। আর এখন, নতুন একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, মার্কিন প্রযুক্তি সংস্থাটি সাম্প্রতিক মডেলের কম চাহিদার কারণে iPhone 14-এর উৎপাদন কমিয়ে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন:
চাহিদা কমের অন্যতম কারণ অ্যাপল আইফোন ১৪ গত বছরের আইফোন ১৩ মডেলের মতো একই ডিসপ্লের সঙ্গে এসেছে। তবে, এটিতে রেগুলার মডেলের পরিবর্তে আইফোন ১৩ প্রো-এ ব্যবহৃত অ্যাপল এ১৫ বায়োনিক চিপসেটটি রয়েছে। তাই এই হ্যান্ডসেটটি গ্রাহকদের কাছে খুব একটা আকর্ষক হয়ে উঠতে পারেনি এবং স্বাভাবিকভাবেই তারা নতুন মডেলের জন্য বেশি অর্থ ব্যয় করতে চাইছেন না কেননা এটি মতো আগের মতো একটি ডিভাইস রয়েছে।