পুবের কলম ওয়েবডেস্কঃ খিচুড়ি আমরা সকলেই কমবেশি ভালোবাসি। খিচুড়ি পেলে কোপ্তা,কালিয়া পোলাও , বিরিয়ানি ভুলে যেতে পারেন এমন মানুষের সংখ্যাও কম নয়। তাদের সবার জন্য আজ রইল নবরত্ন খিচুড়ির রেসিপি।
আরও পড়ুন:
নবরত্ন খিচুড়ি বানাতে লাগবে-
আরও পড়ুন:
৫ রকমের ডাল (সমপরিমাণ মুগ, মুসুর, ছোলা, অড়হর, বিউলি)
১ কাপ সেদ্ধ চাল
১ কাপ পেঁয়াজ কুচি
১ চামচ আদা বাটা
১ চামচ রসুন বাটা
১ চামচ ধনে গুঁড়ো
২ চামচ জিরে বাটা
১/২ আধ কাপ টমেটো কুচি
৪ টি কাঁচালঙ্কা
১/২ চামচ গরম মশলা গুঁড়ো
ফোড়নের জন্য গোটা গরম মশলা
২টি তেজপাতা
পরিমাণ মতো হলুদ
নুন, চিনি, সাদা তেল, ২ চামচ ঘি
আরও পড়ুন:
নবরত্ন খিচুড়ি বানানোর পদ্ধতি-
আরও পড়ুন:
প্রথমেই যেটা করতে হবে সেটা হল রান্নার বেশ কিছুক্ষণ আগে থেকেই ছোলার ডাল আর বিউলির ডাল ভিজিয়ে রাখুন, কেননা এই ডালগুলি সেদ্ধ হতে বেশ সময় লাগে।
আরও পড়ুন:
এবার একটি বড় কড়াতে ভেজানো ছোলার ডাল আর বিউলির ডাল সেদ্ধ বসান।
অন্য একটি পাত্রে চাল ও বাকি ডাল গুলো ভালো করে ধুয়ে রাখুন।আরও পড়ুন:
বিউলি ডাল আর ছোলার ডালে নুন, হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখুন কিছুক্ষণ। ডাল আধসেদ্ধ হয়ে এলে বাকি ডালগুলি মিশিয়ে দিন। এরপর প্রয়োজন মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিন।
আরও পড়ুন:
এবার খানিকটা গরম জল করে নিয়ে ডালের কড়াইতে ঢেলে দিন।
এবার আগে থেকে ভিজিয়ে রাখা চাল কড়াইতে দিন।আরও পড়ুন:
পাশে অন্য একটি কড়াইতে তেল গরম হতে দিয়ে তাতে একে একে গরম মশলা, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিন। নেড়েচেড়ে পেঁয়াজকুচি, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভেজে নিন। টমেটো কুচি দিয়ে দিন।
এবার এই মশলা কষে এলে এটি ফুটতে থাকা চাল ডালের সাথে মিশিয়ে দিন। সমানে নাড়তে থাকুন।
আরও পড়ুন:
চাল ভালো সেদ্ধ হয়ে এলে ঘি, গরম মশলা ছড়িয়ে গরম গরম ডিমভাজা, বা বেগুন ভাজার সঙ্গে পরিবেশন করুন।