পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরে সেনা ছাউনিতে চলল গুলি, অভিযোগ আর্মি মেজরের দিকে। ঘটনায় আহত হয়েছেন ৬ জন সেনা। গুলির পাশাপাশি গ্রেনেড চালানোরও অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের রাজৌরি সেনা ছাউনিতে এই ঘটনা ঘটেছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
সেনা ছাউনির ভিতরে সহকর্মীদের দিকে লক্ষ্য করে আর্মি মেজর পদমর্যাদার এক আধিকারিক গুলি চালাতে থাকেন।আরও পড়ুন:
তবে সেনার তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর, সেনা ছাউনিতে হঠাৎ করে মেজরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। তখন মেজর পদমর্যাদার আধিকারিক আধিকারিক অ্যাসাল্ট রাইফেল দিয়ে গুলি চালাতে শুরু করেন। কোনওভাবে বাকি জওয়ানরা ওই মেজরের উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে ধরে ফেলে।
এবং আটক করে।আরও পড়ুন:
ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলসের ৪৮ নম্বর ব্যাটেলিয়ানের ঘটেছে এই ঘটনা। পরিস্থিতি সেনার শীর্ষ পদস্থ আধিকারিকরা ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের এক জনের অবস্থা আশঙ্কাজনক।