পুবের কলম ওয়েবডেস্কঃ ফের সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বাংলাদলের প্রাক্তন অধিনায়ক অরুণলাল।জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করছেন অরুণ লাল।  ২ মে দ্বিতীয় বিয়ে বাংলার কোচের। পাত্রী ৩৭ বছরের বুলবুল সাহা।

তিনি আরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী। কলকাতার একটি অভিজাত হোটেলে বসবে বিয়ের আসর। প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই আবার বিয়ে করতে চলেছেন অরুণ লাল।  প্রথম স্ত্রী জীবিত এবং তাঁর অনুমতি নিয়েই বিয়ের পিড়িতে বসছেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় তথা বাংলার কোচ অরুণলাল।

জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস অরুণ লালের

৬৬ বছর বয়সে কেন এই সিন্ধান্ত। আসলে অরুণ লালের প্রথম স্ত্রী অত্যন্ত অসুস্থ। প্রথম স্ত্রী রীনার এই অসুস্থার কথা জানেন হবু স্ত্রী বুলবুল। পেশায় বুলবুল একজন শিক্ষিকা।

১৯৮৯-৯০ সালে বাংলার রঞ্জি জয়ী দলের সদস্য ছিলেন অরুণ লাল। বিশ্ববিদ্যালয় ক্রিকেটে ভাঙা গোড়ালি নিয়ে শতরান করেছিলেন। এখনও সেই ইনিংসের কথা ভোলেনি লোকে। ২০১৬ সালে চোয়ালের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বাংলার বর্তমান কোচ। কিন্তু জীবনযুদ্ধে হার মানেননি। মারণরোগকে হারিয়ে আবার ফিরে এসেছেন ক্রিকেটে।