পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের আবহে গেরুয়া শিবিরে একের পর এক ধাক্কা। বুধবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন সাসপেন্ড হওয়া সমাজবাদী পার্টির সাংসদ দানিশ আলি। কংগ্রেসে যোগদান করেছেন ঝাড়খণ্ডের বিজেপি বিধায়ক জয়প্রকাশ প্যাটেল। এবার অসমে বিজেপির প্রথম মুসলিম বিধায়ক আমিনুল হক লস্কর। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে অসমের প্রথম মুসলিম বিজেপি বিধায়ক হন তিনি।
বরাক উপত্যকার জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত আমিনুল। এআইসিসির পর্যবেক্ষক জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেসে যোগদান করেন তিনি। পতাকা হাতে নিয়ে আমিনুল বলেন, 'আমি গত ১৩ বছর ধরে বিজেপি করেছি। কিন্তু অসমে বিজেপি তার রাজনৈতিক আদর্শ হারিয়েছে। অসম এবং অসমবাসীর স্বার্থে তাই এই সিদ্ধান্ত নিলাম'।আরও পড়ুন:
২০১৬ সালে বিধানসভা ভোটে শিলচরের সোনাই কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে লড়েছিলেন আমিনুল হক লস্কর। অসম-সহ গোটা উত্তর-পূর্বাঞ্চলের প্রথম মুসলিম বিজেপি বিধায়ক হওয়ার নজির তৈরি করেছিলেন তিনি। কিন্তু ২০২১-এর বিধানসভা ভোটে ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ)-এর প্রার্থীর কাছে পরাজিত হন। পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সরকার তাঁকে সে রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন নিয়োগ করেছিল। লোকসভা ভোটের আগে আমিনুল হক লস্করের এই যোগদান কংগ্রেসে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।