পুবের কলম ওয়েব ডেস্ক: জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুসারে আগামী ২৮ জুন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা, অর্থাৎ কুরবানির ঈদ হতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে ২৭ জুন আরাফাতের দিন পালন করা হবে। আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:
ঈদুর আজহা বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীদের বৃহৎ প্রধান এবং ত্যাগের উৎসব। ওই সময় বিশ্বজুড়ে মুসলমানরা সাম্প্রদায়িক প্রার্থনা ও দাতব্য কাজে নিয়োজিত হয়। পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য পশু কুরবানি দিয়ে থাকেন।
আরও পড়ুন:
এছাড়া আরাফাতের দিন হজ পালনকারী মুসলমানরা পবিত্র মক্কার বাইরে অবস্থিত আরাফাতের সমভূমিতে একত্রিত হয়ে থাকেন।
ইসলামিক ক্যালেন্ডারের ১২তম এবং শেষ মাস জিলহজের দশম দিনে ছুটির দিন পড়লেও এ তারিখ প্রতি বছর পরিবর্তন হয় এবং নতুন চাঁদ দেখার মাধ্যমে নির্ধারিত হয়। আর এ মাসেই সৌদির পবিত্র নগরী মক্কার বার্ষিক তীর্থযাত্রা হজও অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা কমিটি বা কর্তৃপক্ষ ঈদুল আজহার আগের দিনগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেয়া পর্যন্ত পরিবর্তন হতে পারে এই তারিখ।