আরও পড়ুন:
ত
পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার সন্ধ্যায় মোহালির ফেজ-৮ -এ দশেরা গ্রাউন্ডে মেলা চলাকালীন, মাটি থেকে ৫০ মিটার উপরে একটি নাগরদোলা মাটিতে আছড়ে পরে পাঁচ শিশু সহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন:
জ্যোতি শর্মা, (৩৩) , তার মেয়ে মান্য শর্মা, (১৩) সোনম, (৩২)রাজবীর ধাবরা, (১০) বানি ওয়াধওয়া (১২) সকলকেই একটি বেসরকারি হাসপাতালেভর্তি করা হয়েছে, সেখানেই তারা চিকিৎসাধীন। তাদের বেশিরভাগের পিঠে ও চোয়ালে আঘাত লেগেছে, তবে সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
আরও পড়ুন:
লন্ডন ব্রিজ' নামের উৎসবটি ৩১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরও পড়ুন:
সংগঠক সানি সিং বলেন, “কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তা আমরা অনুসন্ধান করে দেখছি। মনে হচ্ছে কোন টেকনিক্যাল সমস্যা ছিল। এর আগেও আমরা বেশ কয়েকটি উৎসবের আয়োজন করেছি কিন্তু এই ঘটনা কখনো হয়নি। আমরা পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করব।
”আরও পড়ুন:
এক প্রত্যক্ষদর্শী জসপ্রীত কৌর বলেন, “আমরা আহতদের তুলে হাসপাতালে নিয়ে যাই। কোন অ্যাম্বুলেন্স ছিল না, এমনকি উৎসব কমিটির বাউন্সাররাও আমাদের হুমকি দেওয়ার চেষ্টা করছিল। পরে আয়োজকরাও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”
আরও পড়ুন:
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হরসিমরান সিং বল জানান তিনি, “রবিবার হওয়ায় উৎসবে প্রচুর লোক সমাগম হয়েছিল। কীভাবে এই ঘটনা ঘটল আমরা তা জানার চেষ্টা করছি। সে অনুযায়ী মামলা করা হবে।”
আরও পড়ুন: