পুবের কলম ওয়েবডেস্ক : ইন্দোনেশিয়ার( Indonesia) ওয়েস্ট পাপুয়ার(West Papua) ‘ডাবল ও’ নামের একটি নাইট ক্লাবে অগ্নিসংযোগের ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।পাপুয়া খ্রিস্টান অধ্যুষিত।আজ মঙ্গলবার এলাকার দুই প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের পর বারটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওয়েস্ট পাপুয়ার সোরং শহরের পুলিশ প্রসাধন সূত্রে এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন:
ইন্দোনেশিয়া পুলিশের মুখপাত্র আহমেদ রামাধান জানিয়েছেন, দা, তির-ধনুক নিয়ে পরস্পরকে আক্রমণ করে দুই গোষ্ঠী। ধারাল অস্ত্রের কোপে একজনের মৃত্যু হয়েছে এবং আগুনে দগ্ধ হয়ে ১৮ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে, মোট ১৯ জন মানুষ ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন( 19 killed) ।
আরও পড়ুন:
সোমবার রাত ১১টা নাগাদ নাইট ক্লাবে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়।
তবে ঘটনার সূত্রপাত হয়েছিল তার আগের শনিবার থেকেই। দুই দলের মধ্যে ভুল বোঝাবুঝির দরুণ মারামারি বাঁধে। সংঘর্ষের পর ক্লাবে আগুন ধরে যায়।ওয়েস্ট পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম এরউয়িনি মেট্রোটিভিকে (Metro TV) দেওয়া সাক্ষাৎকারে বলেন, এমন গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নয়া নয় । তবে সংঘর্ষকে কেন্দ্র করে এত প্রাণহানির ঘটনা এবারই প্রথম। অ্যাডাম আরও বলেন, এ অগ্নিসংযোগের ঘটনার তদন্ত চলছে।ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র দেদি প্রাসেতিয়ো আলাদা করে জানিয়েছেন, গ্যাংগুলো পার্শ্ববর্তী দ্বীপ মালুকো থেকে এসেছিল।আরও পড়ুন:
ওলন্দাজ উপনিবেশকারীদের ঘাঁটি ধাতু সমৃদ্ধ পাপুয়া ১৯৬১ সালে স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু তার দু’বছর পরই প্রদেশটি দখল করে ইন্দোনেশিয়া। মূলত খ্রিস্টান সংখ্যাগুরু অঞ্চলটিতে তারপর থেকেই জ্বলে ওঠে বিদ্রোহের আগুন।বর্তমানে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে বিদ্রোহীদের।
আরও পড়ুন: