পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে সশস্ত্র তুয়ারেগ বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া ২৪ জন সেনাকে বন্দী করা হয়েছে বলে স্থানীয় ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।
আরও পড়ুন:
রবিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় শহর আনেফিস থেকে সেনারা সরে যাওয়ার সময় তাদের বহরে অতর্কিত হামলা চালায় বিদ্রোহীরা।
ক্ষমতাসীন সামরিক জান্তার ঘনিষ্ঠ এক স্থানীয় জনপ্রতিনিধি জানান, হামলায় হতাহতের সংখ্যা অনেক বেশি। তাঁর দাবি, ৫০ জনেরও বেশি সেনা নিহত হয়েছেন এবং অন্তত ২৪ জনকে বন্দী করা হয়েছে।
স্থানীয় সূত্রগুলোর মতে, সাম্প্রতিক বছরগুলোতে মালির সেনাবাহিনীর ওপর সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে এটি অন্যতম।