পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের ঢাকায় একটি বহুতল আবাসনে বিস্ফোরণের ঘটনায় ৮ জন মানুষের মৃত্যু হয়েছে। আহত প্রায় ১০০। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানা যায়।
আরও পড়ুন:
ঢাকার গুলিস্তান অঞ্চলে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
ঘটনাস্থলে রয়েছে ১১টি দমকলের ইঞ্জিন। দ্রুতগতিতে উদ্ধার কাজ চালানো হচ্ছে। আহত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন:
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বহুতলায় একতলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। আবাসনটি সাত তলা।
আরও পড়ুন: