পুবের কলম ওয়েব ডেস্ক: পুলিশের সামনে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে নিহত আতিক আহমেদ ও ভাই আশরাফ। শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশে কারাগারে থাকা গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা আতিক আহমেদ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের হাতে তার ছেলে আসাদ আহমেদ নিহত হওয়ার মাত্র একদিন পরে এই ঘটনা ঘটল। ইতিমধ্যেই এই ঘটনায় ১৭ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়াগরাজ-সহ উত্তরপ্রদেশের সব জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
আরও পড়ুন:
শনিবার রাতে আতিক এবং আশরফকে মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ। হাসপাতালের পথে হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আতিক। সেই সময়ই আচমকা আতিকের মাথায় গুলি লাগে। লুটিয়ে পড়েন আতিক। তার পর তাঁকে ও আশরাফকে ঘিরে ধরে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। সেখানেই দু’ভাইয়ের মৃত্যু হয়।