পুবের কলম ওয়েবডেস্ক: চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া প্রথম ইউক্রেন  হামলার কথা ঘোষণা করে। এরপর কেটে গিয়েছে টানা নমাসেরও বেশি সময়। তারপরেও থামেনি যুদ্ধ।এবার  ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার  সংযোগকারী সেতুর ওপর হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে একে ‘সন্ত্রাসী তৎপরতা’ বলে দাবি  করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, ইউক্রেনের গোয়েন্দা বাহিনী রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ  অসামরিক পরিকাঠামো কে লক্ষ্যবস্তুতে পরিনত করেছে।

অসামরিক পরিকাঠামোতে আঘাত আসলে ‘সন্ত্রাসী তৎপরতা’ জেলোনেস্কিকে  তোপ পুতিনের

তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার ব্যাস্ত্রিকিনের সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেন পুতিন।  রুশ সেনাকর্তাদের দাবি ওই সেতু বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। রুশ কর্তৃপক্ষ বলছে, ওই সেতুতে একটি লরিতে বিস্ফোরণের সময় ওই তিনজন কাছেই একটি গাড়ির মধ্যে ছিলেন।

এতে বিস্ফোরণে ঘটনাস্থলেই  তাঁরা নিহত হন।

এই বিস্ফোরণের কারণে ওই সেতুর সঙ্গে যুক্ত সড়কপথের কিছু অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা পুতিনের অভিযোগকে নাকচ করে দিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন , এখানে একটাই সন্ত্রাসী রাষ্ট্র আছে এবং সারা বিশ্ব জানে তারা কারা।