০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, মোষের পিঠে চড়ে মনোনয়ন জমা দিলেন আজাদ আলম

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশজুড়ে প্রতিদিন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। কেন্দ্রের শাসক দলের তাতে অবশ্য কোন ভ্রুক্ষেপ নেই। তবে এই ভাবে লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন এক ব্যক্তি।

বিহারের পঞ্চায়েত নির্বাচনে ভোটে দাঁড়ানো এক প্রার্থী। মনোনয়ন জমা দিতে এলেন মোষের পিঠে চড়ে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন আজাদ আলম নামে ওই প্রার্থী। ইতিমধ্যেই ভাইরাল আজাদের ওই ছবি।

বিহারে পঞ্চায়েত নির্বাচনের জন্য চলছে মনোনয়ন জমার পর্ব। বেশ রঙিন পোশাকে সজ্জিত হয়ে আসছেন প্রার্থীরা। তার মাঝেই মোষের পিঠে সওয়ার হয়ে এলেন আজাদ। তাঁর সাফ কথা যে হারে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম তাতে গাড়ি চড়া সম্ভব নয়। তাই মোষের পিঠেই চড়েছেন তিনি।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কাটিহারের হাসানগঞ্জ ব্লকের হাথিয়া দিয়ারা রামপুর পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন আজাদ আলম। কিন্তু ভোটে লড়ার জন্য মনোনয়ন জমা দিলেন মোষের পিঠে চড়ে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘মমতা দিদি’ আমার ছোট বোনের মতো। হয়তো তিনি আমার উপর রেগে আছেন’: বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, মোষের পিঠে চড়ে মনোনয়ন জমা দিলেন আজাদ আলম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার