পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের জাতীয় কংগ্রেসের হয়ে ২০২৪ লোকসভা ভোটে দাঁড়াতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিন।
আরও পড়ুন:
২০০৯ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে কংগ্রেসের টিকিটে ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিন। ২০১৪ সালে তিনি কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন রাজস্থানের সোয়াই মাধোপুর থেকে। কিন্তু জিততে পারেননি। এরপর ২০১৯ সালে কংগ্রেস তাঁকে প্রার্থী করতে চাইলেও তিনি ভোটে দাঁড়াতে চাননি।
কারণ হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।আরও পড়ুন:
এবার তিনি ফের একবার কংগ্রেসের টিকিটে ২০২৪ লোকসভা আসনে দাঁড়াতে চলেছেন তিনি। বিষয়টি পুরো নিশ্চিত না হলেও এক সাক্ষাৎকারেএমনই সম্ভাবনার কথা জানিয়েছেন খোদ মুহাম্মদ আজহারউদ্দিন।
আরও পড়ুন:
এবার তিনি অবশ্য অন্য কোনও রাজ্য থেকে নয়, তাঁর নিজের জায়গা হায়দরাবাদ থেকেই ভোটে দাড়াবেন আজহার। তেলেঙ্গানা কংগ্রেসের পক্ষ থেকে যেমন একথা জানানো হয়েছে, তেমনই খোদ মুহাম্মদ আজহারউদ্দিনও তাঁর ভোটে দাঁড়ানোর সম্ভাবনার কথা শুনিয়েছেন।