পুবের কলম, ওয়েবডেস্ক: ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো বন্ধে নিষেধাজ্ঞা, দিল্লি দূষণ নিয়ে বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত মামলার পর্যবেক্ষণে বলেছে, দিল্লি-এনসিআর-এর বায়ুদূষণ নিয়ে একটি কমিটি রয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
আরও পড়ুন:
শুক্রবার সুপ্রিম কোর্ট বলেছে, পঞ্জাব সহ দিল্লির অন্যান্য অংশে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো বন্ধ করতে হবে।
সেই সঙ্গে দিল্লির দূষণ কিভাবে কমানো যায় সেই ব্যাপারে রাজ্যের সরকারকে চিন্তাভাবনা করতে হবে। বিচারপতি সঞ্জয় কিশান কউল তাঁর পর্যবেক্ষণে বলেছেন, দিল্লি দূষণ নিয়ন্ত্রণে বহু প্রতিবেদন জমা পড়েছে, কমিটি গঠিত হয়েছে। কিন্তু সেভাবে কাজ কিছুই হচ্ছে না। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, সর্বোচ্চ আদালত এবার ফলাফল দেখতে চায়।আরও পড়ুন:
সুপ্রিম কোর্টকে জানানো হয়, ফসল পোড়ানোর আগুন নিয়ন্ত্রণে তারা যথাসাধ্য চেষ্টা করছে। উল্লেখ্য, ভয়াবহ দূষণে জর্জরিত নয়াদিল্লি-এনসিআর। এই পরিস্থিতিতে এবার দূষণ মামলায় দিল্লি সরকারকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। গত ৭ নভেম্বর শুনানিতে পঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান সরকারকে অবিলম্বের খড় পোড়ানো বন্ধের নির্দেশ দেয় আদালত।