পুবের কলম,ওয়েবডেস্ক: ………এক মিনিট, এক মিনিট, শান্ত হয়ে থাকুন, আপনার ঘরেও না ইডি এসে যায়। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে জোর বিতর্ক রাজনৈতিক মহলে।

বিজেপি শাসনামলে বিরোধীদের ওপর খাঁড়ার মতো পতিত হয়েছে ইডি, সিবিআই, আয়কর দফতরের আধিকারিকরা। তদন্তের নামে মানসিক নির্যাতন, চরত্র-হননের মতো অভিযোগও বরাবর উঠে এসেছে।

এমনকী সংসদের ভিতরেও কংগ্রেস নেতা রাহুল গান্ধি কিংবা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ  বিরোধীদের। এবার সংসদের ভিতরে বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির মন্তব্যতে খানিকটা অস্বস্তিতে পড়েছে বিজেপি সরকার।

উল্লেখ্য, গতকাল লোকসভায় দিল্লি বিল নিয়ে আলোচনা চলছিল। পরে অবশ্য লোকসভায় দিল্লি বিল পাশ হয়ে যায়।
উক্ত সময়ে   এক সাংসদকে চুপ করাতে মীনাক্ষী লেখির এহেন মন্তব্য করে বসেন। যার জেরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।অভিযোগ, বিরোধী এমপিদের সভায় দাঁড়িয়ে হুমকি দিয়েছেন বিজেপি এমপি। অবিজেপি দলগুলিকে হেনস্থা করতে কেন্দ্রীয় তদন্তকারীদের ব্যবহারের যে অভিযোগ ছিল তা লেখির মন্তব্যে প্রমাণ হয়ে গেল।