পুবের কলম ওয়েবডেস্ক : রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। দুনিয়ার অন্যতম শক্তিশালী রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীকে একাই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। এতে দিন দিন জনপ্রিয় বাড়ছে জেলেনস্কির। এক সমীক্ষায় দেখা দেছে গত বছরের ডিসেম্বর থেকে চলতি ফেব্রুয়ারী পর্যন্ত তার জনপ্রিয়তা বেড়েছে তিনগুণ।
রেটিং সোরিওলজিক্যাল পরিচালিত সমীক্ষা অনুযায়ী ৯১ শতাংশ ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিকে সমর্থন করেছেন ৬ শতাংশ তাকে করেনি আর ৩ শতাংশ মতামত দেয়নি।আরও পড়ুন:
তবে অনেকের মতে আসলে জায়নবাদী ইহুদি জেলেনস্কির জনপ্রিয়তা বাড়ানো হচ্ছে।আর সেটা করা হচ্ছে কৌশলে। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এই কাজ করা করা হচ্ছে।
কোথাও তাঁকে বীর করে তোলা হচ্ছে।আরও পড়ুন:
এই সমীক্ষার জন্য পূর্ব ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া ডনবাসের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে বাইরে রাখা হয়। ইউক্রেনের দুই হাজার মানুষের ওপর এই সমীক্ষা চালানো হয়। ইউক্রেন রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে সক্ষম কতটুকু? এমন প্রশ্নে ৭০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে তারা বিশ্বাস করেন এটি সম্ভব। রুশ আক্রমণ শুরুর পর থেকেই জেলেনস্কির জনপ্রিয়তা বেড়ে গেছে অনেক।