০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কমেডি শোতে ফিরুন’- জেলেনস্কিকে মেদভেদেভ

পুবের কলম ওয়েব ডেস্ক: চলমান সংকট সমাধানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তার পুরনো কমেডি শোর মঞ্চে ফিরে গিয়ে অভিনয় কেরিয়ারের দিকে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা সংস্থার উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।

তিনি বলেন, ‘আমি মনে করি এখন জেলেনস্কির সামনে দুটি পথ খোলা আছে, তিনি তার পুরনো কমেডি শোর মঞ্চে ফিরে যেতে পারেন, নয়তো তিনি সামরিক আদালতে বিচারের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিতে পারেন।’

আরও পড়ুন: আলাস্কা বৈঠকের পর জেলেনস্কি-ন্যাটো নেতাদের ফোন ট্রাম্পের

রাশিয়ার নাগরিকদের ইউরোপে প্রবেশ নিষিদ্ধ করতে কয়েক দিন আগে ইইউ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি। সেই আহ্বানের পর মেদভেদেভ জেলেনস্কিকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠক: আজ সউদিতে জেলেনস্কি

উল্লেখ্য, ২০১৯ সালের নির্বাচনে জয়ী হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট হন জেলেনস্কি। তার আগে পেশাদার কৌতুক অভিনেতা ছিলেন তিনি। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত ইউক্রেনে ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ নামের একটি টিভি সিরিজ খুব জনপ্রিয় হয়েছিল।

আরও পড়ুন: নোট বদলে দেখাতে হবে না পরিচয়পত্র,ভরতে হবে না ফর্ম

সেই টিভি সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন জেলেনস্কি। কমেডি শো এবং অভিনয় সূত্রে পাওয়া ব্যাপক জনপ্রিয়তাই ছিল ২০১৯ সালের নির্বাচনে জেলেনস্কির জয়ের মূল ভিত্তি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কমেডি শোতে ফিরুন’- জেলেনস্কিকে মেদভেদেভ

আপডেট : ১৪ অগাস্ট ২০২২, রবিবার