পুবের কলম ওয়েবডেস্কঃ ফের ভাঙনের ইঙ্গিত পদ্ম শিবিরে। সায়ন্তন বসুর পর এবার বিজেপির একাধিক বিধায়ক ছাড়লেন দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ। সূত্রের খবর শনিবার পাঁচ বিধায়ক হোয়াটসঅ্যাপের একটি গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন।

গুঞ্জন  শীলভদ্র দত্ত, রাজু বন্দ্যোপাধ্যায়ও বিজেপির মিডিয়া গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন।

 তবে কোন পাঁচ বিধায়ক ছেড়েছেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপ? তা এই মুহুর্তে   প্রকাশ্যে না এলেও জানা যাচ্ছে

অশোক কীর্তনিয়া, মুকুটমণি অধিকারী, সুব্রত ঠাকুর, অসীম সরকার এবং অম্বিকা রায়।

এইভাবে বিজেপি বিধায়করা একের পর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ায় ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।

নয়া  রাজ্য কমিটি, জেলা কমিটি নিয়ে একেবারেই খুশি নন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও।

জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন তিনি। এমনও হতে পারে বড়দিনের রাতেই দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাঁর।

কিছুদিন আগেই বিজেপির নয়া রাজ্যকমিটি ঘোষিত হয়।সেই কমিটির কোথাও রাখা হয়নি সায়ন্তন বসুকে।

বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন রাজ্য কমিটির তালিকা ঢোকা মাত্রই সায়ন্তন বসু সেই গ্রুপ ছেড়ে বেরিয়ে যান।

যদিও এ বিষয়ে সায়ন্তন বসুর সাফ বক্তব্য, “এটাই তো স্বাভাবিক। রাজ্য কমিটিতে না থাকলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকাটা তো নৈতিক নয়। তাই ওই গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছি।”

শনিবার সাংগঠনিক জেলা কমিটির সভাপতিদের তালিকা ঘোষিত হতেই ফের বিদ্রোহের স্বতস্ফুর্ত বহিপ্রকাশ দেখা গেল। ওয়াকিবহাল মহলের মতে  বঙ্গ বিজেপিতে যে ভাবে একের পর  এক বিদ্রোহীর সংখ্যা বাড়ছে তাতে যে বাংলায় পদ্ম আরও পাঁকে নিমজ্জিত হচ্ছে  তা বলার  অপেক্ষা রাখেনা। ( ফাইল ছবি)