পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের মুকুটে ফের নয়া পালক জুড়ল। এবার স্কচ অ্যাওয়ার্ডে পুরস্কৃত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বাংলার লক্ষ্মীর ভাণ্ডার। ট্যুইট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নারী ও শিশুকল্যাণ বিভাগে এই স্কচ পুরস্কার পেল মুখ্যমন্ত্রীর মস্কিষ্কপ্রসূত এই জনকল্যাণমূলক প্রকল্প। উচ্ছ্বসিত গোটা রাজ্য।
আরও পড়ুন:
ট্যুইটে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। নারী ক্ষমতায়ন সব সময়ই আমাদের কাছে অগ্রাধিকার। এই স্বীকৃতি শুধুমাত্র সরকারের নয়, রাজ্যের ১ কোটি ৮০ লাখ ক্ষমতাশালী মহিলার।”
আরও পড়ুন:
রাজ্য সরকার বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে একাধিক প্রকল্প চালু করেছে। যার মধ্যে অন্যতম একটি হল লক্ষ্মীর ভাণ্ডার।
২০২১ সালে যখন তৃণমূল সরকার তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে তখন মহিলাদের জন্য এই প্রকল্পটি চালু করেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ছিল, সকল মহিলারা কোনো কাজের সঙ্গে যুক্ত নন, কিংবা যারা সারাদিন পরিশ্রম করার পরেও পর্যাপ্ত পারিশ্রমিক পান না তাদের হাতে এই প্রকল্পের মাধ্যমে তুলে দেওয়া কিছু টাকা।আরও পড়ুন:
সাধারণত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ৫০০ টাকা করে দেওয়া হয় সমস্ত মহিলাদের। তবে তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি ১০০০ টাকা করে পেয়ে থাকেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২১ সালের ২৩ জুলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়েছিল। আর তারপর দুয়ারে সরকারের মাধ্যমে এই লক্ষ্মীর ভাণ্ডারে নাম নথিভুক্ত করান প্রায় দেড় কোটিরও বেশি মহিলা।
আরও পড়ুন: