পুবের কলম, ওয়েবডেস্ক: ফের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিদেশ সফরে বাধা দিল কেন্দ্রীয় সরকার। এবার চেক প্রজাতন্ত্র এবং নেদারল্যান্ডস সফরের প্রস্তাবিত অনুমতি পেলেন না তিনি। জানা গেছে, কেন্দ্র থেকে 'রাজনৈতিক ছাড়পত্র' না মেলায় এই সফর বাতিল করতে হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী মান একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইউরোপের এই দুই দেশে গিয়ে পাঞ্জাবে বিনিয়োগের আহ্বান জানানোর পরিকল্পনা করেছিলেন। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বিনিয়োগ টানার পরিকল্পনায় বড় ধাক্কা লাগল।