পুবের কলম প্রতিবেদক: মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার কলকাতা পুলিসের ম্যাপে ভাঙড় ও কাশীপুর। স্রেফ আলাদা ডিভিশন নয়, কেএলসি, ভাঙড়, কাশীপুর থানা ভেঙে ৯ থানা তৈরি হবে। থানাগুলির এলাকা নির্ধারণ সংক্রান্ত তথ্য জমা পড়েছে নবান্নে।
আরও পড়ুন:
সূত্রের খবর তেমনই।
মনোনয়ন থেকে ভোটগণনা। পঞ্চায়েত ভোট পর্বে বারবারই অশান্তি হয়ে উঠেছিল ভাঙড়। যে ভোটগণনা হয়, সেদিন রাতে পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন আইএসএফ সমর্থকরা। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয়েছিল এলাকায়! গুলিবিদ্ধ হয়েছিলেন খোদ অতিরিক্ত পুলিস সুপার মাখসুদ হাসান ও তাঁর দেহরক্ষী। কেন লাগাতার অশান্তি, কলকাতায় আলিপুর বডিগার্ড লাইনসে এক অনুষ্ঠানে ভাঙড় ও কাশীপুর থানাকে কলকাতা পুলিসের আওতায় আনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
সেই মতোই কাজ চলছে জোরকদমে। ২৭ জুলাই ভাঙড় ও কাশীপুরে থানা পরিদর্শন করে কলকাতা পুলিসের প্রতিনিধিদল।
আরও পড়ুন: