পুবের কলম,ওয়েবডেস্ক: হামাস-ইসরাইলের যুদ্ধের আবহে তেল আবিবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিমান থেকে নেমে প্রথমেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বুকে জড়িয়ে ধরলেন বাইডেন।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে তেল আবিবে পৌঁছায় বাইডেন। এরপর বিমান থেকে নেমে সরাসরি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে বুকে জড়িয়ে ধরে কুশালাদি বিনিময় করেন।
আরও পড়ুন:
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের মাধ্যমে সফর শুরু করবেন বাইডেন।
এরপর তিনি ইসরাইলের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। তবে ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে পারলেও কোনো আরব নেতার সঙ্গে এবার দেখা হচ্ছে না বাইডেনের।আরও পড়ুন:
মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ ইসরাইলি বোমা হামলায় ৫০০-রও বেশি ফিলিস্তিনি শহিদ হয়েছেন। যার জেরে বাইডেনের জর্ডান সফর বাতিল করেছে আম্মান। এবারের এই মধ্যপ্রাচ্য সফরে নেতানিয়াহু ছাড়াও জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা ছিল বাইডেনের। যুদ্ধের এই আবহে ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারলেও মাহমুদ আব্বাস বা অন্যান্য ফিলিস্তিনি কর্মকর্তারা বাইডেনের সঙ্গে বৈঠকে বসতে অস্বীকার করেছে।
আরও পড়ুন: