০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাইডেনের জনপ্রিয়তায় ধস, এখন ভোট হলেই হারবেন

Official portrait of Vice President Joe Biden in his West Wing Office at the White House, Jan. 10, 2013. (Official White House Photo by David Lienemann)..This official White House photograph is being made available only for publication by news organizations and/or for personal use printing by the subject(s) of the photograph. The photograph may not be manipulated in any way and may not be used in commercial or political materials, advertisements, emails, products, promotions that in any way suggests approval or endorsement of the President, the First Family, or the White House.

পুবের কলম ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি ২ বছরের কিছু বেশি সময়। তবে যদি কোনও কারণে এখনই নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে গো-হারা হারবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ! কারণ সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, মাত্র এক-তৃতীয়াংশ ভোটার তার পক্ষে কথা বলছেন। ফক্স নিউজের পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন যদি এখন অনুষ্ঠিত হয় তবে ভোটারদের মাত্র এক-তৃতীয়াংশ জো বাইডেনকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত করতে ভোট দেবেন। অর্থাৎ মাত্র ৩৩ শতাংশ ভোটার বর্তমান প্রেসিডেন্টকে ভোট দেবেন। অন্য প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলছেন ৫৪ শতাংশ অংশগ্রহণকারী। বাকি লোকজন বলছেন, এখনও দুই বছর বাকি আছে, ফলে এত আগে থেকে এ বিষয়ে কথা বলা ঠিক হবে না। ফক্স নিউজ জানিয়েছে, বাইডেন যে সমর্থন পাচ্ছেন, ক্ষমতায় থাকাকালে এই সময়ে এসে বারাক ওবামা ও ট্রাম্পের সমর্থনের পরিমাণ এর চেয়ে ন্যূনতম ১০ শতাংশ বেশি ছিল। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়া-ইউক্রেনের ওপর নির্ভরশীল না হওয়া সত্ত্বেও দেশটির মূল্যস্ফীতি বেড়েছে ৪০ শতাংশ পর্যন্ত। বেড়েছে সব কিছুর দাম। ফলে সবার খরচ বেড়েছে, অথচ কোভিডের সময় থেকে এখনও পর্যন্ত অনেকেরই আয় বাড়েনি। দেখা গিয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে দেশবাসীর মনে যেমন অসন্তোষ তৈরি হয়েছিল এখন বাইডেনের বিরুদ্ধেও ঠিক তেমনটাই হচ্ছে। আর ইউক্রেন ইস্যু নিয়ে এখন সবচেয়ে বেশি চাপে রয়েছে ওয়াশিংটন। রুশ হামলার শুরুর পর থেকে আমেরিকার তরফে যে পরিমাণ সাহায্য ইউক্রেনকে করা হচ্ছে, তা এক সময় ওয়াশিংটনের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে বাইডেনের জনপ্রিয়তা তলানিতে ঠেকতে চলেছে। মার্কিন ইতিহাসের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট বাইডেন (৭৯) আগামী নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন। তবে তার বয়সের কারণে বিষয়টি নিয়ে সন্দিহান অনেকেই।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাইডেনের জনপ্রিয়তায় ধস, এখন ভোট হলেই হারবেন

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার