আবদুল ওদুদ: আশঙ্কা করা হয়েছিল বুধবার সকালে বড় কিছু ঘোষণা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পেজে এমনি ইঙ্গিত দেয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আর সেই আশঙ্কায় সত্যি হলো।
ভোটের মুখে বিশাল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার রাতে ফেসবুক পেজে তিনি ঘোষণা করেছিলেন, বুধবার সকাল ১০টায় ফেসবুকে একটি বিশাল বড় ঘোষণা করবেন তিনি৷ সেই মতো বুধবার সকালে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন তিনি৷আরও পড়ুন:
মমতা বললেন, ‘বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য - আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট।’
আরও পড়ুন:
ফেসবুক পোস্টে তিনি আরও লিখলেন, ‘আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা - আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভাল থাকলেই, আমার ভাল থাকা।’ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে, আশা কর্মীদের এপ্রিল মাস থেকে বেতন বাড়ানো হল ৭৫০ টাকা করে৷ আর অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করা হল ৭৫০ টাকা করে৷ এ ছাড়া আইসিডিএস হেল্পারদের এপ্রিল মাস থেকে ৫০০ টাকা করে বৃদ্ধি করা হল৷
আরও পড়ুন:
এর আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ছিল ৮ হাজার ২৫০ টাকা, এ বার সেটি ৭৫০ টাকা বৃদ্ধি হয়ে হল ৯ হাজার৷ এ ছাড়া আইসিডিএস-এর সহায়ক কর্মীদের বেতন এর আগে ছিল ছ’হাজার টাকা, সেটি ৫০০ টাকা বৃদ্ধি করা হল৷
আরও পড়ুন:
এ ছাড়াও আশা কর্মীদের ভাতাও ৭৫০ টাকা করে বৃদ্ধি করা হল৷ এই নতুন নিয়ম কার্যকর হবে ১ এপ্রিল থেকে৷ ফেসবুক থেকে সেই কথাই ঘোষণা করা হল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা অনুযায়ী রাজ্যে কয়েক লক্ষ অঙ্গন ওয়াড়ি কর্মী এবং কয়েক লক্ষ আশা কর্মী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে