পুবের কলম ওয়েবডেস্কঃ বিজেপির প্রার্থী তালিকা ঘিরে ক্রমেই বাড়ছে অসন্তোষ। সমতলে একাধিক আসনে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল। এবার সেই অসন্তোষের আগুন ছড়িয়ে পড়ল পাহাড়ে। এই অভিযোগে কার্শিয়াং বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা কর্মীরা কড়া হুঁশিয়ারি দিলেন। তাঁদের হুঁশিয়ারি, এই কেন্দ্রে বিজেপির প্রার্থী বদল না হলে তাঁরা দল ছেড়ে দেবেন।
শুধু তাই নয়, এমনকি বিজেপির বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানোরও হুঁশিয়ারি দিয়েছেন। এমন ঘটনা সামনে আসতেই অস্বস্তি বেড়েছে বিজেপির অন্দরে।আরও পড়ুন:
পাহাড়ে তিন আসন দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং আসনে গত বৃহস্পতিবার বিজেপি প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তবে দেখা যাচ্ছে, দার্জিলিং আসনে প্রার্থী বদল করেছে বিজেপি। এবার সেখানে টিকিট পাননি নীরজ জিম্বা।
অথচ তিনি দুবার বিজেপির টিকিটে লড়ে জয়ী হয়েছেন। একইসঙ্গে কালিম্পং এবং কার্শিয়াং আসনে যথাক্রমে প্রার্থী করা হয়েছে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক অলিম্পিয়ান ভরত ছেত্রী এবং কার্শিয়াংয়ের বিজেপির ব্লক সভাপতি সোনম লামাকে। তাতেই ক্ষোভ বেড়েছে দলের অন্দরে। দলের নীচুতলার নেতা কর্মীদের অভিযোগ, তাঁদের মতামত না নিয়ে এই প্রার্থী ঠিক করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও পাহাড়ের বিজেপি নেতা সঞ্জীব তামাং। আরও অভিযোগ, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দুলের ব্লক ও মন্ডল নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হয়নি।আরও পড়ুন:
এই বিষয়টি সামনে আসতেই দলের অন্দরে অস্বস্তি বেড়েছে। তার ওপর বিজেপির বিক্ষুব্ধ নেতাদের বক্তব্যে আরও চাপে পড়েছে বিজেপি। এবিষয়ে দলের দার্জিলিংয়ের এক বিক্ষুব্ধ নেতার কথায়, পাহাড়ে বিজেপি এখন প্রাইভেট কোম্পানি হয়ে গিয়েছে। সেখানে দলের কোনও অস্তিত্ব নেই। বিজেপি সূত্রের খবর, আগামী শুক্রবার এবিষয়ে বিক্ষুব্ধ নেতারা শুক্রবার বৈঠকে বসবেন।