পুবের কলম, ওয়েবডেস্ক: সমালোচকরা বলে থাকেন, দেশে বিজেপির আমলে মুসলিমরা ক্রমশ কোণঠাসা হয়ে পড়লেও, দাঙ্গার শিকার হলেও বিদেশের মাটিতে গিয়ে নরেন্দ্র মোদি মুসলিমদের সঙ্গে বেশ ভালোই দহরম-মহরম দেখান। আমিরাতে আরবি ভাষণ দিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন মোদি। জড়িয়ে ধরেছেন আরব আমিরাতের আল নাহিয়ানকে। উদ্বোধন করেছেন মোদি। সেখান থেকে বুধবার রাতে মোদি উড়ে এসেছেন কাতারে।
ঘটনাচক্রে এই সফরের আগেই কাতারে আটক ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনাকে মুক্তি দিয়েছে দেশটি। ইসরাইলের মোসাদের হয়ে এই সেনারা গুপ্তচরবৃত্তি করছিল বলে অভিযোগ ছিল এবং সেজন্য তাদের মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল। সেই পরিস্থিতি থেকে তাদেরকে দেশে ফিরিয়ে আনার ঘটনাকে মোদি-জয়শঙ্করের বড় কূটনৈতিক জয় হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। আর ঠিক মোক্ষম মুহূর্তে দোহায় গিয়ে কাতারের প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে মোলাকাত করলেন মোদি। এতে দু-দেশের আন্তঃসম্পর্ক আরও জোরদার হল বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও। এরপর এদিন মোদি বলেন, ভারত ও কাতারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হচ্ছে দিনকেদিন। উভয় পক্ষই বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও উন্নয়নের হাত বাড়িয়ে দিচ্ছে। আমিরের সঙ্গে সাক্ষাৎ করে আপ্লুত মোদি, টুইট করে জানিয়েছেন সে-কথাও। ২০১৬ সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটি দ্বিতীয় কাতার সফর। তেলসমৃদ্ধ দেশটি অত্যন্ত ধনী। বহু প্রবাসী ভারতীয়র রুটিরুজির জোগান দেয় এই দেশ। আরবি শিখে অনেকে সেখানে কাজ করতে যায়। তাই কাতারের সঙ্গে ভারত সম্পর্ক শক্তিশালী করবে, এতে আশ্চর্যের কিছু নেই। এদিন দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কাতারের আমির ও মোদির মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রের বিদেশমন্ত্রক। দুই রাষ্ট্রনেতার বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অর্থ ও প্রযুক্তিক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে, জানালেন মোদি
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০০
আরও খবর
৬ বছরে প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭.৫ কোটি টাকা: রাজ্যসভায় জানাল কেন্দ্র
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
ইউরোপে দাবানল মোকাবিলায় নতুন জলবোমারু বিমান তৈরির প্রতিযোগিতা
দুই সীমান্ত থেকেই ইরানি মিত্রদের হামলার আশঙ্কায় সৌদি আরব
ক্লাস শুরুর পরই স্কুলে এলোপাথাড়ি গুলি, মৃত ৬, আহত অন্তত ১৫
ক্লাস শুরুর পরই স্কুলে এলোপাথাড়ি গুলি, মৃত ৬, আহত অন্তত ১৫
নতুন করে মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
নতুন করে মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
গাজার ধ্বংসস্তূপে আড়াই বছর পর মিলল ৪০ শিশুসহ ১১২ জনের দেহাবশেষ, নিহতদের গণজানাজা
গাজার ধ্বংসস্তূপে আড়াই বছর পর মিলল ৪০ শিশুসহ ১১২ জনের দেহাবশেষ, নিহতদের গণজানাজা
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝেই মোদিকে ফোন নেতানিয়াহুর, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝেই মোদিকে ফোন নেতানিয়াহুর, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা
সর্বাধিক পাঠিত
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু