আইভি আদক, হাওড়া:   রামনবমী উপলক্ষে হাওড়া মহানগর,  রামসেনার উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। মধ্য হাওড়ার খুরুট মোড় থেকে শুরু হয় ওই শোভাযাত্রা।

রামনবমী উপলক্ষে মিছিল হাওড়ায়, পা মেলালেন বিজেপি নেতা সজল ঘোষ

এরপর ওই শোভাযাত্রা নেতাজি সুভাষ রোড, ঘোষপাড়া,  দালালপুকুর, নতুন রাস্তা মোড়, রামচরণ শেঠ রোডের সাঁতরাগাছি মোড় হয়ে রামরাজাতলার রাম মন্দিরে এসে শেষ হয়।

রামনবমী উপলক্ষে মিছিল হাওড়ায়, পা মেলালেন বিজেপি নেতা সজল ঘোষ

রামসেনার পক্ষ থেকে কর্মীরা রাম মন্দিরে পুজো দেন। ওই মিছিলে রামসেনানীদের সঙ্গে পা মেলান কলকাতা কর্পোরেশনের পুরপিতা বিজেপি নেতা সজল ঘোষ,  রাজ্য বিজেপির নেতা সঞ্জয় সিং ও উমেশ রাই সহ অন্যান্য নেতৃত্ব।