২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপি নেত্রী সোনালী ফোগাতের

পুবের কলম, ওয়েবডেস্ক:  হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিজেপি নেত্রী সোনালী ফোগাতের। সম্প্রতি ‘বিগ বস’ অংশগ্রহণ করতে দেখা যায় সোনালীকে। ২০১৯ সালে সোনালী ফোগাত হরিয়ানার নির্বাচনে আদেমপুর থেকে বিজেপির টিকিটে কংগ্রেস নেতা কুলদীপ বিষ্ণোইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছিলেন। সোমবার রাতে গোয়ায় মাত্র ৪২ বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিজেপি নেত্রী সোনালী ফোগাতের।

গোয়াতে কয়েকজন কর্মীর সঙ্গে সোনালী গোয়ায় এসেছিলেন। গোয়ার অঞ্জুমার ‘কারলিস’ নামে একটি রেস্তরাঁতে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ করেই তিনি অস্বস্তি বোধ করার কথা জানান। তড়িঘড়ি তাকে উত্তর গোয়ার সেন্ট অ্যান্থনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোয়া পুলিশ প্রধান জসপাল সিং এই ঘটনায় অপ্রীতিকর কিছু পাওয়া যায়নি। সোনালী ফোগাতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে BLO-র মৃত্যু, মুর্শিদাবাদে শোক ও রাজনৈতিক তরজা

উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জিভা দলভি জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান হৃদরোগেই আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সোনালী ফোগাতের। তবে পরবর্তী তদন্ত শুরু হয়েছে’।

আরও পড়ুন: ইন্দোরে বিষ জল পানে আরও ৩ জনের প্রাণহানি, মৃতের সংখ্যা দাঁড়াল ২৮

সোনালী ফোগতের মৃত্যুর ঘটনায় হরিয়ানার মুখ্যমন্ত্রী এম খাট্টার ঘটনায় দুঃখপ্রকাশ করে একটি ট্যুইট করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘খুব দুঃখজনক ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত’।

আরও পড়ুন: এসআইআর শুনানির নোটিস, আতঙ্কে হৃদরোগে মৃত্যু মুর্শিদাবাদের বাসিন্দার

মৃত্যুর কয়েকঘন্টা আগেই ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেছিলেন সোনালী ফোগাত।

২০১৯ সালে সোনালী ফোগত হরিয়ানার নির্বাচনে আদেমপুর থেকে বিজেপির টিকিটে কংগ্রেস নেতা কুলদীপ বিষ্ণোইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছিলেন। কুলদীপ বিষ্ণোইয়ের কাছে পরাজিত হন সোনালী ফোগত। গত মাসে বিষ্ণোই সাংসদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। শ্রী বিষ্ণোই গত সপ্তাহে সোনালী ফোগাতে সঙ্গে দেখা করেছিলেন। তিনি উপনির্বাচনে আদমপুর থেকে বিজেপি প্রার্থী হবেন এমন জল্পনা শুরু হয়েছিল। সোনালী ফোগাত তার টিক-টক ভিডিও গুলির মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন। বিজেপিতে যোগদান করার আগে সোনালী একজন টিভি অ্যাঙ্কর হিসেবে পরিচিত লাভ করেন।

২০১৬ সালে টিভিতে ‘আম্মা, এক মা জো লাখো কে লিয়ে বানি আম্মা’ দিয়ে সোনালী ফোগাত অভিনয় শুরু করেন। ২০১৯-এ তাকে ‘দ্য স্টোরি অফ বদমাশগড়’ নামক একটি ওয়েবসিরিজে দেখা গিয়েছিল। ২০২০ সালে রিয়েলিটি বিগ বস-এ অংশগ্রহণ করেন তিনি। আর ওই বছরই হরিয়ানার হিসারে এক ব্যক্তিকে মারধর করার ভিডিও ভাইরাল হয়। সেখানে সোনালী ফোগাতকে এক ব্যক্তিকে জুতো দিয়ে মারতে দেখা যায়।

সোনালী রেখে গেলেন তার কন্যা নাম যশোধারা ফোগাতকে। ২০১৬ সালে সোনালী ফোগাতের স্বামী সঞ্জয় ফোগাতের মৃত্যু হয়।

সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিজেপি নেত্রী সোনালী ফোগাতের

আপডেট : ২৩ অগাস্ট ২০২২, মঙ্গলবার