পুবের কলম,ওয়েবডেস্ক: লিভ-ইন সম্পর্ককে অবৈধ ঘোষণা করা হোক। রাজ্যসভায় এমন দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ অজয় প্রতাপ সিং। ‘হু’ সম্প্রতি লিভ ইন সম্পর্ক নিয়ে যে রিপোর্ট দিয়েছে তা তুলে ধরেন এই বিজেপি সাংসদ। তিনি বলেছেন সারা বিশ্বে ৩৮ শতাংশ নারী হত্যার ঘটনা ঘটছে লিভ-ইন সম্পর্কের কারণে ।
১৯৭৮ সালে, আদালত বলেছিল যে ভারতে, লিভ-ইন সম্পর্ক অনৈতিক, কিন্তু বেআইনি নয়। সরাসরি না হলেও তখন আদালত এটিকে স্বীকৃতি দিয়েছিল। ফলে লিভ-ইন সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। আদালত এখন আবার বলেছে যে লিভভিন সঙ্গী স্বামীর সম্পত্তির অধিকার পর্যন্ত পাবে।

স্বামীর ওপর স্ত্রীর অধিকারের বিষয়টি ঠিক আছে। এই সিদ্ধান্তের পিছনে উদ্দেশ্য ছিল এই সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তানদের ভবিষ্যত সুরক্ষিত করা। এখন লিভ ইন সম্পর্ক নিয়ে আদালতের আদেশের অপব্যবহার করা হচ্ছে। সেকারণে আমি এই ইস্যুটি উত্থাপন করেছি।
সমাজকে অবশ্যই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা কী ধরণের জাতি হয়ে উঠতে চাইছি, সেটা আমাদের ঠিক করতে হবে। আমাদের যে সংস্কৃতি ও ঐতিহ্য ছিল তা নিয়ে কি আমাদের এগিয়ে যাওয়া উচিত? নাকি  আমরা আমাদের দেশকে আমেরিকা বা মেক্সিকো বানাতে চাইছি? বিজেপি সাংসদ বলেন, ‘আদালত বলেছে যে ভারতীয় সমাজ লিভ ইনকে অনৈতিক বলে মনে করে তবে এটি অবৈধ নয়। আমি বিশ্বাস করি যদি এটি অনৈতিক হয়, তবে এটিও বেআইনি হওয়া উচিত। সরকারের উচিত এই বিষয়টি বিবেচনা করে একটি আইন আনা যাতে, এই অপসংস্কৃতি বন্ধ করা যায় এবং নারীদের সুরক্ষা দেওয়া যায়।’