পুবের কলম,ওয়েবডেস্ক: ফের মেট্রো বিভ্রাট কলকাতায়। ময়দান স্টেশনে ডাউন লাইনে ফাটলের জেরে ব্যহত পরিষেবা। জানা গেছে, কলকাতায় ময়দান মেট্রো স্টেশনের ডাউন লাইনে ফাটল দেখা গিয়েছে। যা নজরে আসতেই বন্ধ করে দেওয়া হয়েছে এমজি রোড থেকে টালিগঞ্জ অবধি মেট্রো চলাচল।
আরও পড়ুন:
সূত্রের খবর, রবিবার বিকেল ৪টে থেকেই বন্ধ ওই স্টেশনের মেট্রো চলাচল।
ইতিমধ্যেই ময়দানে ডাউন লাইনে মেরামতের কাজ শুরু হয়েছে। রবিবার মেট্রোর একাংশ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।রবিবার এমনিতে অন্যান্যদিনের তুলনায় কম থাকে মেট্রো। তারই মাঝে বিপত্তি।আরও পড়ুন:
এদিকে জোরকদমে চলছে ফাটল মেরামতির কাজ।
যত দ্রুত সম্ভব মেট্রো পরিষেবা স্বাভাবিক করাই লক্ষ্য কর্তৃপক্ষের। আচমকা মেট্রো বিভ্রাটের জেরে প্রবল সমস্যায় যাত্রীরা। অনেকেই মেট্রো থেকে নেমে বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। কেউ আবার অপেক্ষায় রয়েছেন সমস্যা সমাধানের। সব মিলিয়ে ছুটির বিকেলে মেট্রো নিয়ে জেরবার আমজনতা।