পুবের কলম,ওয়েবডেস্ক: অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) অবরুদ্ধ গাজায় যেভাবে হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে এবং ভয়ংকর এক মানবিক বিপর্যয়ের দিকে ২৩ লক্ষ মানুষ এগিয়ে যাচ্ছে, তা নিয়ে আলোচনা করতে এক জরুরি মিটিং ডেকেছে। মিটিংটি ডেকেছে ওআইসি-র বর্তমান প্রধান সউদি আরব। অনেকেই ভাবছেন, এই মিটিং থেকে হয়তো ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রতি শান্তির কোনও বার্তা যেতে পারে।
আরও পড়ুন:
এদিকে কাতার ও সউদি আরব বলেছে, ইসরাইল যে ২৪ ঘণ্টার মধ্যে গাজার কম করে ১১ লক্ষ বাসিন্দকে দক্ষিণের দিকে অন্যত্র চলে যেতে হুকুম করেছে, তা তারা প্রত্যাখ্যান করছে। এই ধরনের অসম্ভব নিষ্ঠুর নির্দেশ মেনে নেওয়া যায় না।