পুবের কলম, ওয়েবডেস্ক: আসামের নতুন বিধানসভা ভবনের উদ্বোধন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। পরবর্তী বিধানসভার অধিবেশন এই নতুন ভবনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার নুমাল মোমিন। এই অনুষ্ঠানে ওম বিড়লা ছাড়াও উপস্থিত ছিলেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আসাম বিধানসভার ডেপুটি স্পিকার নুমাল মোমিন।

আসাম বিধানসভার ডেপুটি স্পিকার মোমিন বলেন, নতুন ভবনে নতুন বৈশিষ্ট্য রয়েছে। আমরা ই-বিধানসভার পরিকল্পনা করছি যা খুব শীঘ্রই আধুনিক মানের এই নতুন ভবনে শুরু হবে।